ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জয়ের পর জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের
স্পোর্টস ডেস্ক: জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ের পর বিশ্বকাপে ব্রাজিলের দ্রুত বিদায়ের পূর্বাভাস দেওয়া জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে কটাক্ষ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
হিউস্টনে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারায় ব্রাজিল। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে, ৯৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির করা গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা। তবে পুরো ম্যাচে মাঠে নামেননি ৩৪ বছর বয়সী নেইমার।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোয়াকিম ক্লেমেন্টকে উদ্দেশ করে একটি বার্তা দেন ব্রাজিলিয়ান এই তারকা। তিনি লেখেন, ‘জনাব জোয়াকিম ক্লেমেন্ট… অনুগ্রহ করে পরবর্তী বিশ্বকাপে আবার চেষ্টা করুন।’ পোস্টটির সঙ্গে একটি চোখ টেপার ইমোজিও যুক্ত করেন তিনি।
জোয়াকিম ক্লেমেন্ট এমন একজন অর্থনীতিবিদ, যিনি নিজস্ব গাণিতিক মডেলের মাধ্যমে বিশ্বকাপের ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়ে থাকেন। তার তৈরি মডেল ২০১৪ সালে জার্মানির, ২০১৮ সালে ফ্রান্সের এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস সঠিকভাবে দিয়েছিল।
এই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপেও তিনি নিজের বিশেষ মডেল ব্যবহার করে বিভিন্ন পূর্বাভাস দেন। তবে এবার তার ধারণা ছিল, রাউন্ড অব ৩২-এর ম্যাচেই জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল। কিন্তু নাটকীয় জয় তুলে নিয়ে সেই পূর্বাভাস ভুল প্রমাণ করে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ক্লেমেন্টের গাণিতিক মডেলটি জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা, জলবায়ু এবং ফিফা র্যাঙ্কিংসহ কয়েকটি সূচকের ভিত্তিতে তৈরি। একই মডেল অনুযায়ী, আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিতব্য ফাইনালে নেদারল্যান্ডস বিশ্বকাপের শিরোপা জিতবে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।
ব্রাজিলের এই জয়ের পর নেইমারের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক সমর্থকও ক্লেমেন্টের পূর্বাভাস ভুল প্রমাণ হওয়ায় ব্রাজিলের এই সাফল্যকে বিশেষভাবে উদযাপন করছেন।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে