ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
জার্মানিকে হারিয়ে জাতীয় ছুটি ঘোষণা প্যারাগুয়ের
স্পোর্টস ডেস্ক: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই সাফল্য উদযাপনে দেশজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। বিজয়ের আনন্দে জাতীয় ছুটিও ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জার্মানিকে বিদায় করে ইতিহাস গড়ে প্যারাগুয়ে। শেষ ষোলোয় জায়গা নিশ্চিত হওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের সড়কে নেমে আসে হাজারো সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিজয়ের আনন্দে রাস্তাজুড়ে উল্লাসে মেতে উঠেছেন তারা।
ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল হোসে কানালের নেওয়া টাইব্রেকারের শেষ শট। তার সফল পেনাল্টিতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয় প্যারাগুয়ের। সেই মুহূর্তে গ্যালারিতে থাকা সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। একই সঙ্গে তিনি জাতীয় ছুটি ঘোষণার বিষয়টিও জানান।
তিনি লেখেন, ‘বিশাল প্যারাগুয়ে! আজ উদযাপন করছে পুরো দেশ। উদযাপন করছে এমন একটি দলকে, যারা আমাদের পরিচয়ের সবচেয়ে গভীর প্রতীক—অদম্য লড়াই, বিশ্বাস এবং এমন একটি জাতির শক্তি, যারা কখনো হার মানে না। আলবিরোহাকে ধন্যবাদ আমাদের এত বড় আনন্দ উপহার দেওয়ার জন্য এবং একই পতাকার নিচে লাখো প্যারাগুইয়ানকে আবার একত্রিত করার জন্য। ডিক্রি নম্বর ৬২৮০: ভালো কিছুর জন্য অপেক্ষা করতেই হয়।’
প্যারাগুয়ের এই ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস সীমান্ত পেরিয়ে পৌঁছে যায় প্রতিবেশী আর্জেন্টিনাতেও। বুয়েনস আইরেসের ওন্সে রেলস্টেশনে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সমর্থকেরা একসঙ্গে জার্মানির বিপক্ষে এই জয় উদযাপন করেন।
এ ছাড়া আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর স্পোর্টস সিটির কনফিটারিয়াতেও উৎসবে অংশ নেন ক্লাবটির বয়সভিত্তিক দলের ফুটবলাররা। প্রথম দলের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে সমর্থন জানাতেই তারা এই উদযাপনে শামিল হন।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় দিয়ে শেষ ষোলোয় ওঠার এই অর্জনকে প্যারাগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দেশটির মানুষের বিশ্বাস, এই জয় বিশ্বকাপে নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে থাকবে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ