×

ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি

২০২৬ জুন ২৮ ০৯:৫৭:২৩

৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য আরেকটি ঐতিহাসিক মুহূর্ত উপহার দিলেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়ে ভেঙে গেছে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর দীর্ঘদিনের রেকর্ড।

১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত টানা ছয়টি ম্যাচেই গোল করেছিলেন। সেই অসাধারণ কীর্তিই এতদিন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম অনন্য রেকর্ড হিসেবে বিবেচিত হয়ে আসছিল। ওই আসরে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপাও জিতেছিল।

মেসির এই রেকর্ড গড়ার পথচলা শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সেই আসরের শেষ চার ম্যাচে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষেও গোল করে জাইরজিনিও এবং ফ্রান্সের জাস্ট ফঁতেইঁর টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিতে ভাগ বসান মেসি। আর জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড পেছনে ফেলে এককভাবে নতুন ইতিহাস গড়েন আর্জেন্টাইন মহাতারকা।

উল্লেখ্য, জাস্ট ফঁতেইঁ একই বিশ্বকাপে টানা ছয় ম্যাচে মোট ১৩ গোল করেছিলেন। অন্যদিকে জাইরজিনিও ও মেসি ভিন্ন দুই বিশ্বকাপে ছড়িয়ে থাকা ম্যাচে এই ধারাবাহিকতা বজায় রেখেছেন। তবে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির এখন শুধুই লিওনেল মেসির দখলে, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করল আরও একটি অনন্য অর্জন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত