ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেলেন কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত তথ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভারতের ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যের সমমর্যাদা দেওয়া হয়েছে। তবে এই মর্যাদা শুধুমাত্র তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ কারণে দেশের প্রচলিত টেবিল অব প্রিসিডেন্সে কোনো ধরনের সংশোধন আনা হচ্ছে না।
‘টেবিল অব প্রিসিডেন্স’ হলো ভারতের রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বিভিন্ন সাংবিধানিক পদাধিকারী, মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকারভিত্তিক অবস্থান নির্ধারণের তালিকা। কে কোথায় বসবেন বা কোন পদাধিকারী কতটুকু প্রোটোকল পাবেন, তা এই তালিকার মাধ্যমেই নির্ধারিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, দীনেশ ত্রিবেদীর এই মর্যাদা কেবল আনুষ্ঠানিক ও প্রোটোকল-সংক্রান্ত কার্যক্রমের জন্য প্রযোজ্য। এর সঙ্গে কোনো অতিরিক্ত নির্বাহী ক্ষমতার সম্পর্ক নেই।
উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনারও দেওয়া হয়। এর মধ্য দিয়ে ঢাকায় তার কূটনৈতিক দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা হয়।
দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর বন্ধ থাকার পর সাধারণ ভ্রমণ ভিসা পরিষেবা পুনরায় চালুর ঘোষণাও দেন।
ত্রিবেদীর বক্তব্য অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার কেন্দ্রগুলোয় আবেদন জমা দেওয়া যাবে। পাশাপাশি জরুরি চিকিৎসা ভিসা পরিষেবাও আগের মতো চালু থাকবে।
৭৬ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে গত ২৭ এপ্রিল বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এই পদে দায়িত্ব পাওয়া প্রথম ভারতীয় রাজনীতিবিদ। এর আগে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি প্রণয় কুমার বর্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
কূটনৈতিক মহলের মতে, দীনেশ ত্রিবেদীকে বিশেষ প্রোটোকল দেওয়ার সিদ্ধান্তের প্রতীকী গুরুত্ব রয়েছে। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশে ভারতের প্রথম রাজনৈতিক পটভূমির হাইকমিশনার হওয়ায় এই মর্যাদা তার কূটনৈতিক গুরুত্বের বার্তা বহন করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে