ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে সরকার: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তাঁর ভাষ্য, শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। দেশে অস্থিতিশীলতা তৈরির কোনো অপচেষ্টা হলে বিএনপি তা কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষা, সংস্কৃতিসহ দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে দেশকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বিএনপি কোনো পলাতক শক্তি নয়। দেশের মানুষের পাশে থেকে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে বিএনপি।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম) বলেন, আইজিপির নির্দেশনায় মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা থেকে যুবসমাজকে দূরে রাখতেই এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে। এ সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের শপথবাক্যও পাঠ করান তিনি।
মাগুরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এনসিসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ৩ ও ৪ অক্টোবর পর্যন্ত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়