ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
এনসিসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ৩ ও ৪ অক্টোবর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) পিএলসি তিনটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিলেশনশিপ অফিসার, অডিট/ইনভেস্টিগেশন/কমপ্লায়েন্স/মনিটরিং অফিসার এবং রিটেইল সেলস পদে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: রিলেশনশিপ অফিসার (এও-অফিসার): ব্রাঞ্চ ব্যাংকিং
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানেবেতন: আলোচনা সাপেক্ষেঅভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরআবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/মাস্টার্স/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক জীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর ন্যূনতম ১৬ বছরের শিক্ষাজীবন থাকতে হবে।
২. পদের নাম: অডিট/ইনভেস্টিগেশন/কমপ্লায়েন্স/মনিটরিং অফিসার (জেও-এভিপি): ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন
কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেঅভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরআবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/মাস্টার্স/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক জীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। ন্যূনতম ১৬ বছরের শিক্ষাজীবন থাকতে হবে। সিআইএ, সিপিএআই, সিআইএসএ, সিডিসিএস, সিএসএএ ইত্যাদি পেশাগত ডিগ্রি বা সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পদের নাম: রিটেইল সেলস (টিম লিডার): অফিসার-এসইও
পদসংখ্যা: উল্লেখ নেইকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেঅভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছরআবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/মাস্টার্স/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম ১৬ বছরের শিক্ষাজীবন থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।
নির্বাচিত যোগ্য প্রার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে। তিনটি পদই পূর্ণকালীন এবং অফিসে কাজ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা