×

ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু

২০২৬ অক্টোবর ০২ ১৮:৫৬:১৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৪২ জন।

শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬২৩ জন। এ ছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক লাখ ৯৮ হাজার ৮৪ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭২ হাজার ২১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট এক হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১২ জনের।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ