×

ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৫:০৭:২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির পর সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) ও কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) জমার বিপরীতে মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতির ওপর নির্ভর করে সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত থাকলে মুনাফা দেওয়া হবে ১৩ শতাংশ হারে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির জন্য মুনাফার হার ১২ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি স্থিতির ক্ষেত্রে এ হার হবে ১১ শতাংশ।

অর্থবছরে নতুন করে জমা হওয়া চাঁদার ক্ষেত্রেও একই হারে মুনাফা প্রযোজ্য হবে।

সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুযায়ী কর্মচারীদের মুনাফা দিতে পারবে। তবে মুনাফা দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত হারই সর্বোচ্চ সীমা হিসেবে গণ্য হবে।

এর আগে গত ১ জুলাই থেকে নতুন জাতীয় পে-স্কেল কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মীদের জন্য ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হবে।

আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মীদের জন্য ৭৫ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ