ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে যুক্তরাষ্ট্রে শুল্ক ছাড়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং ওষুধ তৈরির উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়ে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের আওতাধীন ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলোর তালিকা প্রকাশ করেছে।
বিআইএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ শুল্ক ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তরস থেকে তৈরি চিকিৎসাসামগ্রী, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট। এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসাসামগ্রী, প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত কিছু পণ্য এবং এসব পণ্য তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও এ সুবিধার আওতায় থাকবে।
এই শূন্য শুল্ক সুবিধা গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নীতির ভিত্তিতে দেওয়া হচ্ছে। ওই নীতিতে নির্দিষ্ট বিশেষায়িত ওষুধের জন্য শূন্য শুল্কের সুযোগ রাখা হয়েছিল। বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো রয়েছে, অথবা যেসব ওষুধ যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে প্রয়োজনীয়, সেগুলো নির্দিষ্ট শর্তে এ সুবিধা পেতে পারে।
শূন্য শুল্ক সুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলোর তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন।
তবে নির্দিষ্ট এই শুল্কমুক্ত শ্রেণির বাইরে থাকা পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে। তবে সেগুলো অন্য কোনো শুল্ক সুবিধার আওতায় পড়লে এ নিয়ম প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণায় পেটেন্টযুক্ত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
অন্যদিকে, বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনেরিক ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদান বর্তমানে যুক্তরাষ্ট্রের সেকশন ২৩২-এর এই শুল্কের আওতামুক্ত থাকবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)