ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
দেশব্যাপী খাল ও নদী পুনঃখননে জোর দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘদিনের অবহেলা, দখল ও দূষণের ফলে দেশের বহু নদী আজ খালে রূপ নিয়েছে। একইভাবে অনেক খাল ভরাট হয়ে তাদের স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এসব জলাধার পুনরুদ্ধারে সরকার দেশব্যাপী খাল ও নদী পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে।
বুধবার (২৪ জুন) দুপুরে শিবালয় উপজেলার কাসাদহ খালে আয়োজিত পরিদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। পরিদর্শন শেষে তারা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও নানা কারণে অনেক নদ-নদী এখন অস্তিত্ব সংকটে পড়েছে। পার্শ্ববর্তী একটি দেশের পানি বণ্টনে বৈষম্যের কারণে নদীগুলো পর্যাপ্ত পানি পাচ্ছে না, ফলে স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে নাব্যতা ক্রমেই হ্রাস পাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, তিস্তা নদী বর্তমানে প্রায় মরুভূমির রূপ ধারণ করেছে।
তিনি জানান, নদ-নদী পুনরুদ্ধার, নাব্যতা বৃদ্ধি এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জলসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, আগাম ও অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে এলে এবং আগামী শুকনো মৌসুমে বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে। সরকারের লক্ষ্য জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এসব খাল পুনরায় সচল করা।
খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতির সংস্কৃতি রাতারাতি নির্মূল করা সম্ভব নয়। তবে সরকারের অবস্থান কঠোর। খাল খননসহ যেকোনো উন্নয়ন প্রকল্পে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে দুই মন্ত্রী মানিকগঞ্জের দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার আরও দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের আশা, এসব প্রকল্প এলাকার পানিনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!