ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জুন মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারা জুন মাসের বেতন-ভাতা পাবেন।
বুধবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন-২৬ মাসের এমপিওর ডাটা আইবাসে এবং মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন হলেই শিক্ষকদের অ্যাকাউন্টে অর্থ জমা হবে।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দ্রুত ছাড়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দ্রুত ছাড় করতে মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)