ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
জুলাই থেকে কর্যকর পে স্কেল, দেখুন সম্ভাব্য বেতন তালিকা
দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুল প্রত্যাশিত সুখবর। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের সময় নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে।
সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল। এরপর দীর্ঘ সময় একই বেতন কাঠামোর আওতায় দায়িত্ব পালন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ সময়ে মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হয়ে ওঠে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাদের আর্থিক স্বস্তি নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বৈষম্যহীন ও সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। নতুন পে স্কেল সেই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ।
নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮। বর্তমানে এই অনুপাত ১:৯ দশমিক ০৭৬। পাশাপাশি সব গ্রেডেই মূল বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এতে সর্বনিম্ন গ্রেডের একজন সরকারি কর্মচারী বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা যোগ করে মাসে সর্বমোট ৪১ হাজার ৯০৮ টাকা পর্যন্ত পাবেন বলে জানানো হয়েছে।
তবে নতুন পে স্কেল বাস্তবায়নে মোট কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে, সে বিষয়ে বাজেট বক্তব্যে নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সম্ভাব্য নতুন বেতন তালিকা
গ্রেড ১: ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা,গ্রেড ২: ৬৬ হাজার টাকা থেকে ১ লাখ ৩২ হাজার টাকা,গ্রেড ৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ১৩ হাজার টাকা,গ্রেড ৪: ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা,গ্রেড ৫: ৪৩ হাজার টাকা থেকে ৮৬ হাজার টাকা,গ্রেড ৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৭১ হাজার টাকা,গ্রেড ৭: ২৯ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা,গ্রেড ৮: ২৩ হাজার টাকা থেকে ৪৭ হাজার ২০০ টাকা,গ্রেড ৯: ২২ হাজার টাকা থেকে ৪৫ হাজার ১০০ টাকা,গ্রেড ১০: ১৬ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা,গ্রেড ১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা,গ্রেড ১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৪ হাজার ৩০০ টাকা,গ্রেড ১৩: ১১ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা,গ্রেড ১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে ২৩ হাজার ৫০০ টাকা,গ্রেড ১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে ২২ হাজার ৮০০ টাকা,গ্রেড ১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে ২১ হাজার ৯০০ টাকা,গ্রেড ১৭: ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকা,গ্রেড ১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার টাকা,গ্রেড ১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫০০ টাকা,গ্রেড ২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)