ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হার্ভার্ডে ফেলোশিপের সুযোগ, বাংলাদেশিরাও করতে পারবেন আবেদন
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: বিশ্বের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফেলোশিপের সুযোগ দিচ্ছে র্যাডক্লিফ ইনস্টিটিউট। এ ফেলোশিপের জন্য বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত ফেলোদের জন্য থাকছে আকর্ষণীয় স্টাইপেন্ড, গবেষণা অনুদান এবং হার্ভার্ডের একাডেমিক সুবিধা ব্যবহারের সুযোগ।
ঘোষণা অনুযায়ী, মানবিক, সামাজিক বিজ্ঞান ও ক্রিয়েটিভ আর্টসের প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। অন্যদিকে বিজ্ঞান, গণিত ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
ফেলোশিপের আওতায় নির্বাচিতদের ৭৮ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি গবেষণা বা প্রকল্প ব্যয়ের জন্য অতিরিক্ত ৫ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে।
এ ছাড়া ফেলোরা অফিস বা স্টুডিও স্পেস ব্যবহারের সুযোগ পাবেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিসহ বিভিন্ন একাডেমিক সুবিধা ব্যবহার করতে পারবেন। পেশাগত উন্নয়ন ও নেটওয়ার্কিং কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও থাকবে। প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আবাসন, স্থানান্তর (রিলোকেশন) এবং শিশু পরিচর্যা সহায়তার জন্য অতিরিক্ত অর্থায়নের সুযোগও রয়েছে।
র্যাডক্লিফ ইনস্টিটিউটের এ ফেলোশিপের মেয়াদ ৯ মাস। নির্বাচিত ফেলোরা সেপ্টেম্বর ২০২৭ সালে প্রোগ্রাম শুরু করবেন এবং ২০২৮ সালের মে মাসে তা শেষ করবেন। এ সময় তাদের যুক্তরাষ্ট্রের কেমব্রিজ বা বোস্টন এলাকায় অবস্থান করতে হবে।
আবেদনের যোগ্যতা হিসেবে মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি ফেলোশিপ শুরুর কমপক্ষে চার বছর আগে সম্পন্ন হতে হবে। একই সঙ্গে একটি মনোগ্রাফ অথবা রেফারিড জার্নাল কিংবা সম্পাদিত গ্রন্থে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে।
অন্যদিকে বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের আবেদনকারীদেরও সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি কমপক্ষে চার বছর আগে অর্জন করতে হবে। পাশাপাশি রেফারিড জার্নালে ন্যূনতম পাঁচটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।
আগ্রহীরা র্যাডক্লিফ ফেলোশিপেরঅনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। ফেলোশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি র্যাডক্লিফ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
মানবিক, সামাজিক বিজ্ঞান ও ক্রিয়েটিভ আর্টস বিভাগের জন্য আবেদনের শেষ সময় আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬। আর বিজ্ঞান, গণিত ও ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক