ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনার একাদশে পরিবর্তন নিশ্চিত করলো স্কালোনি
স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে লিওনেল স্কালোনির দল।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে পরিবর্তন এনেছেন কোচ স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা।
অন্যদিকে লাউতারো মার্টিনেজের পরিবর্তে হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে সুযোগ পেতে পারেন—এমন আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনার একাদশ:এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত