ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে সেলেসাওরা।
তবে শেষ গ্রুপ ম্যাচকে সামনে রেখে দলটির জন্য তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়—কাসেমিরো, ডগলাস সান্তোস ও রজার ইবানিজ—হলুদ কার্ড ঝুঁকিতে রয়েছেন।
এই তিন ফুটবলারই আগের ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফলে আগামী ম্যাচে আরও একটি করে কার্ড দেখলে তারা নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।
বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হবে তাদের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আরও শক্ত হবে।
এদিকে ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য হলুদ কার্ড ব্যবস্থায় পরিবর্তন এনেছে। টুর্নামেন্ট দীর্ঘ হওয়ায় খেলোয়াড়দের কার্ড জটিলতা কমাতে নতুন নিয়ম চালু করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব শেষে নকআউট রাউন্ড শুরু হলে আগের হলুদ কার্ডের হিসাব বাতিল হয়ে যাবে। তবে কোয়ার্টার ফাইনালের আগে আবারও নতুন করে কার্ড গণনা শুরু হবে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে সেই খেলোয়াড় পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন।
সব মিলিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুধু ফল নয়, দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে কার্ড থেকে নিরাপদ রাখাও এখন ব্রাজিলের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত