ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
যুক্তরাজ্য–বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার: সারাহ কুক
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার পথে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার সারাহ কুক জানান, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় এবারও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ এবং অভিবাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
তিনি আরও বলেন, আলোচনায় রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। উভয় দেশই এটিকে একটি যৌথ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর মনোযোগ প্রয়োজন বলে মত দিয়েছে।
সারাহ কুক বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে। আগামী দিনগুলোতে আলোচনায় নেওয়া বিষয়গুলোর বাস্তবায়নে ফলোআপ কার্যক্রম চলবে বলেও তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)