ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
উন্নয়ন বাস্তবায়নে দূরদর্শী পরিকল্পনা ও লক্ষ্য অপরিহার্য: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিরোধী দল এবারের বাজেটকে কল্পনার বাজেট হিসেবে আখ্যা দিলেও উন্নয়ন বাস্তবায়নে বড় স্বপ্ন ও পরিকল্পনা থাকা অপরিহার্য। তিনি বলেন, কল্পনা ও দূরদর্শিতা ছাড়া উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়।
শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ উঠলেও এবারের বাজেটে তেমন কোনো চাপ তৈরি হয়নি। এ কারণে সরকার এটিকে জনবান্ধব বাজেট হিসেবে দেখছে।
অনুষ্ঠানে বোদা উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা নগদ অর্থ, ৪১ মেট্রিক টন চাল এবং ৬০টি পরিবারের মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়।
এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং বাঁধের সম্ভাব্য স্থানগুলো যাচাই করেন। পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনও করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)