ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
মোহাম্মদপুর নিয়ন্ত্রণে এনে অপরাধ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে সেখানকার অপরাধী চক্রকে নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ এলাকাটি দীর্ঘদিন ধরেই অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, তবে এখন তা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। তবে বর্তমান সরকার এই এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতিতে কাজ করছে, যা ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।
ইন্টারপোলের মাধ্যমে নেওয়া উদ্যোগের ফলে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথি সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুত প্রক্রিয়া শেষে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি বলেন, এক সময় ধারণা ছিল পুলিশ বাহিনী কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তবে এখন তারা আবার সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
নির্বাচিত সরকারের পর পুলিশ সদস্যরা আগের তুলনায় বেশি দায়িত্বশীলভাবে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে তিনি কোনো রাজনৈতিক দল হিসেবে দেখেন না, বরং একটি মাফিয়া দল হিসেবে উল্লেখ করেন। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কার্যক্রম নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি