ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভক্তদের যেসব বিশেষ পরামর্শ দিলেন অমিতাভ
বিনোদন ডেস্ক: বলিউডের অনেক সমসাময়িক তারকা যেখানে দীর্ঘদিন ধরে রূপালি পর্দা থেকে দূরে রয়েছেন বা নিয়মিত কাজ করছেন না, সেখানে ব্যতিক্রম হিসেবে এখনও সক্রিয় রয়েছেন অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও তিনি সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যস্ততা ও জীবনদর্শন নিয়ে একটি পোস্ট শেয়ার করেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লেখেন, ‘এইমাত্র ঘুম থেকে উঠলাম। ভোর ৪টা পর্যন্ত কাজ করেছি। এখন আবার কাজের জন্য তৈরি। সবাই ভালো থাকবেন। রোদ এবং গরম থেকে সাবধান। পর্যাপ্ত পানি পান করবেন।’
একই পোস্টে জীবনের সমস্যা ও চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে দেখার বার্তা দেন এই বর্ষীয়ান অভিনেতা। তিনি লেখেন, সমস্যার একটি ইতিবাচক দিক হলো সেগুলো থেকে শিক্ষা নেওয়ার সুযোগ তৈরি হয়। প্রতিদিনই নতুন কিছু শেখা যায় এবং প্রতিকূল পরিস্থিতি মানুষকে অভিজ্ঞ করে তোলে।
তিনি আরও পরামর্শ দেন, ভবিষ্যতে একই ধরনের সমস্যার মুখোমুখি হলে শুধু সমাধান নয়, বরং সেখান থেকে জীবনকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করা উচিত। তার মতে, এভাবেই জীবনে ইতিবাচকতা তৈরি হয়।
উল্লেখ্য, অমিতাভ বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’-তে। বিজ্ঞানভিত্তিক এই ছবিতে অশ্বত্থামার চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসানের মতো তারকাদের সঙ্গে তার উপস্থিতিও দর্শকদের নজর কাড়ে। বর্তমানে তিনি ছবিটির সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)