ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন আমির খান
বলিউড তারকা আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হওয়া আলোচনা এবার সত্য প্রমাণিত হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর নিজেই নিশ্চিত করেছেন যে, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
ভারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘বিয়ের খবরটি সত্যি। আগামী ৫ জুলাই আমাদের বিয়ে অনুষ্ঠিত হবে।’
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি হবে সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং নির্বাচিত কয়েকজন শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হবে আনুষ্ঠানিকতা।
গৌরী স্প্র্যাটকে প্রথমবার প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন আমির খান গত বছর তার ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে। সে সময় তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হয়েছিল। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও দেড় বছর আগে আবার যোগাযোগ শুরু হয় এবং সেখান থেকেই তাদের সম্পর্ক নতুন মোড় নেয়।
গৌরীর বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তিনি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে পড়াশোনা করেছেন। এর আগে তার একটি বিয়ে হয়েছিল এবং তার একটি সন্তান রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, গৌরীর উপস্থিতি তার জীবনে মানসিক প্রশান্তি এনে দিয়েছে। তিনি বলেন, গৌরীর সঙ্গে সম্পর্ক তাকে নতুনভাবে জীবনকে উপভোগ করতে সাহায্য করছে।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার সংসারে দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান। পরবর্তীতে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে সন্তান আজাদের দায়িত্ব এখনো যৌথভাবে পালন করছেন তারা।
সূত্র: এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল