ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতিসংঘের যৌন স/হিং/সতাকারী দেশের কালো তালিকায় ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে ভয়াবহ যৌন সহিংসতার দায়ে অভিযুক্ত দেশ ও সশস্ত্র পক্ষগুলোর আন্তর্জাতিক ‘কালো তালিকায়’ (ব্ল্যাকলিস্ট) এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ইসরায়েলের নাম। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ইসরায়েল রাষ্ট্রই নয়, দেশটির কারা বিভাগ (আইপিএস) সহ একাধিক প্রভাবশালী রাষ্ট্রীয় সংস্থাকেও সুনির্দিষ্টভাবে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। উল্লেখ্য, এই তালিকায় আগে থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসসহ বিশ্বের বিভিন্ন উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীর নাম রয়েছে। তবে এবারই প্রথম কোনো গণতান্ত্রিক দাবিদার দেশের রাষ্ট্রীয় সংস্থাকে এই মর্যাদাহানিকর তালিকায় তুলল বিশ্ব সংস্থাটি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাঠপর্যায়ে সংগৃহীত বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য, প্রমাণ ও প্রতিবেদনের ওপর ভিত্তি করেই জাতিসংঘের সর্বশেষ বার্ষিক রিপোর্টে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাগুলোর দাবি, গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি বন্দি ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি সেনা এবং উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের মাধ্যমে চালানো যৌন নিপীড়ন ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে জাতিসংঘের এই নজিরবিহীন সিদ্ধান্তের পর তীব্র ক্ষোভ ও কড়া সমালোচনা জানিয়েছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই পদক্ষেপকে সম্পূর্ণ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং একপেশে বলে তীব্র নিন্দা জানান।
একই সাথে তিনি পাল্টা কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করে জানান, এই চরম অপমানজনক সিদ্ধান্তের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে–এর কার্যালয়ের সঙ্গে যাবতীয় প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও কূটনৈতিক সহযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করবে ইসরায়েল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর