ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
এক মাসের মধ্যে রামিসা হ'ত্যার বিচার নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কেউ অপরাধ করলে তার অবশ্যই শাস্তি পেতে হবে এবং এক মাসের মধ্যেই এই হত্যার বিচার সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই সহ্য করবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং তারা আইনের শাসন বাধাগ্রস্ত করছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা কৃষক, কর্মসংস্থান বা উন্নয়ন নয়, বরং বিশৃঙ্খলা তৈরিতে ব্যস্ত। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকরা।
তিনি আরও দাবি করেন, দেশে অরাজকতা সৃষ্টিকারীদের সঙ্গে ৫ আগস্টে ক্ষমতাচ্যুতদের যোগসূত্র রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় যুবদলের সাবেক সভাপতি শাজাহান বক্তব্য রাখেন। পরে তিনি ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর একই খাল খনন কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে থাকার স্মৃতি তুলে ধরে বর্তমান উদ্যোগে যুক্ত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
পরে প্রধানমন্ত্রী ত্রিশাল দরিরামপুর নজরুল মঞ্চের উদ্দেশে রওনা দেন, যেখানে তিনি বিকাল ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার