ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে তিনি নিজ হাতে মাটি কেটে খননকাজের সূচনা করেন।
এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল খাল কাটা কার্যক্রম পুনরায় চালু করা। সেই উদ্যোগের অংশ হিসেবেই সরকারপ্রধান নিজে মাঠপর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রমে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, খাল পুনঃখননের মাধ্যমে প্রান্তিক এলাকার জলপ্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে সেচব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনেও নতুন গতি তৈরি হবে।
এর আগে শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)