ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
দ্রুত বিচার নিশ্চিত হলেই মানুষের আস্থা ফিরবে: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত হলে দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রামিসা হত্যাকাণ্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের অংশ। এমন নির্মম ও মর্মান্তিক ঘটনার বিচার যত দ্রুত সম্পন্ন হবে, বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের বিশ্বাসও তত বাড়বে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী অল্প সময়ের মধ্যেই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা শুধু আইনের প্রয়োগ নয়, বরং সমাজে ন্যায়বিচারের বার্তা পৌঁছে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি আশা প্রকাশ করেন, মামলাটির বিচার দ্রুততম সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)