ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
কান উৎসবে আলোচনার ঝড় তুলল নগ্নতা ও সহিংসতানির্ভর সেই সিনেমা
বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে নতুন সিনেমা নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নির্মাতা নিকোলাস উইন্ডিং রেফন। সোমবার মধ্যরাতে প্রদর্শিত তাঁর নতুন ছবি ‘হার প্রাইভেট হেল’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নগ্নতা, সহিংসতা, মানসিক ট্রমা ও জটিল সম্পর্কের উপাদানে নির্মিত এই নিয়ন-স্টাইল সাইকোলজিক্যাল থ্রিলার শেষে টানা ৭ মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন পায়।
প্রদর্শনীর পর আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ছবির প্রধান অভিনেত্রী সোফি থ্যাচার। এ সময় পরিচালক রেফনও পুরো হল ঘুরে দর্শকদের আরও জোরে করতালির জন্য উৎসাহ দেন।
বৃষ্টিভেজা রাতে প্রিমিয়ার জ্বর
গত রাতে কান উৎসবের গ্র্যান্ড প্যালেসে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টির মধ্যেও লালগালিচায় উপস্থিত হন চার্লস মেলটন, সোফি থ্যাচার, হাভানা রোজ লুই, ক্রিস্টিন ফ্রসেথসহ অন্যান্য তারকারা। প্রদর্শনী শেষ হতেই পুরো হল করতালিতে মুখর হয়ে ওঠে, সেই মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি সোফি থ্যাচার।
‘আমি ২৫ মিনিট মৃত ছিলাম’ রেফনের অভিজ্ঞতা
দীর্ঘ করতালির পর মঞ্চে উঠে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন নিকোলাস উইন্ডিং রেফন। তিনি জানান, কয়েক বছর আগে তিনি ২৫ মিনিটের জন্য ক্লিনিক্যালি ডেথ অবস্থায় ছিলেন এবং পরে বৈদ্যুতিক শক চিকিৎসার মাধ্যমে ফিরে আসেন।
রেফন বলেন, এই অভিজ্ঞতা তার জীবনদর্শন বদলে দিয়েছে। তাঁর মতে, জীবন খুবই সীমিত, তাই প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করা উচিত। পরে হালকা রসিকতা করে তিনি অভিনেতাদের উপস্থিতি নিয়েও দর্শকদের হাসির রোল তোলেন।
সিনেমার গল্পে অন্ধকার জগত
‘হার প্রাইভেট হেল’ ছবিতে সোফি থ্যাচার অভিনয় করেছেন মানসিকভাবে বিপর্যস্ত এক চলচ্চিত্র তারকার চরিত্রে। তাঁর জীবনে জটিলতা আরও বাড়ে যখন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী তাঁর বাবাকে বিয়ে করেন।
একই সময় শহরে শুরু হয় সিরিয়াল হত্যাকাণ্ড। রহস্যময় খুনি ‘দ্য লেদার ম্যান’ তরুণীদের হত্যা করতে থাকে, আর খুন হওয়ার আগে তারা উচ্চারণ করে একটি শব্দ ‘ড্যাডি!’ অন্যদিকে চার্লস মেলটন অভিনয় করেছেন এক সেনাসদস্যের চরিত্রে, যিনি নিখোঁজ মেয়েকে খুঁজে বের করতে প্রতিশোধের পথে নামেন।
শিল্প ও রাজনীতি নিয়ে মন্তব্য
মঞ্চের শেষ অংশে রেফন বলেন, সিনেমা হলই এখন মানুষের একত্র হওয়ার অন্যতম জায়গা। তাঁর মতে, রাজনীতি সমাজকে বিভক্ত করেছে, আর শিল্পই মানুষকে আবার একত্র করতে পারে। তিনি আরও বলেন, সিনেমা শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটি একটি যৌথ অনুভূতির জায়গা।
কান উৎসবে রেফনের প্রত্যাবর্তন
প্রতিযোগিতা বিভাগের বাইরে প্রদর্শিত হলেও ‘হার প্রাইভেট হেল’ ইতিমধ্যেই উৎসবের আলোচিত ছবিগুলোর একটি। এটি প্রযোজনা করেছে নিওন, যারা সাম্প্রতিক বছরগুলোতে কান উৎসবে সফল বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছে।
এর আগে রেফন কান উৎসবে ‘ড্রাইভ’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান। পরবর্তীতে ‘অনলি গড ফরগিভস’ ও ‘দ্য নিওন ডেমন’-এর মতো আলোচিত ও বিতর্কিত চলচ্চিত্র উপহার দেন তিনি। দীর্ঘ এক দশক পর বড় পর্দায় ফিরে আবারও কান উৎসবে নতুন আলোচনার জন্ম দিলেন এই ড্যানিশ নির্মাতা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত