ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারেক রহমানের ছবি না থাকায় উত্তেজনা, মন্ত্রী অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় বিএনপির কর্মী-সমর্থকদের অবরোধ ও বিক্ষোভের মধ্যে প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ অবস্থায় ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের পাল্টাপাল্টি মিছিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নির্ধারিত সভাস্থলে না গিয়ে মন্ত্রী এলাকা ত্যাগ করেন। পরে তিনি ফেরি পার হয়ে চরগরবদি এলাকার একটি মাদ্রাসা মাঠে সমাবেশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম (মাসুদ) মন্ত্রীকে স্বাগত জানাতে বগা ফেরিঘাট এলাকায় একটি সভামঞ্চ প্রস্তুত করেন। ব্যানারে প্রধান অতিথি হিসেবে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সভাপতি হিসেবে শফিকুল ইসলাম মাসুদের নাম উল্লেখ ছিল। তবে ব্যানারে কোনো রাজনৈতিক নেতার ছবি ছিল না।
দুপুর সাড়ে ১২টা থেকে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ নদীর পশ্চিম তীরে মন্ত্রীর অপেক্ষায় ছিলেন। বেলা ১টার দিকে ফেরিতে করে মন্ত্রী সভাস্থলের দিকে রওনা হলে বিএনপির কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মন্ত্রীকে ঘিরে সড়কে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের পাল্টাপাল্টি মিছিলের কারণে পুরো এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মন্ত্রী স্থান ত্যাগ করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বগা সেতু নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর লেখা বাউফলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আদিরা বিনতে মাহামুদের একটি চিঠি এবং টেলিভিশনে প্রচারিত তার সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বগা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে বগা সেতুর নির্মাণকাজ শুরু হতে পারে। এ সময় সভায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশু আদিরার হাতে উপহার সামগ্রী তুলে দেন মন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির