ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সকালে জানাজা শেষে নানা বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।
সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকা থেকে তার মরদেহ সেখানে পৌঁছায়। এ সময় এলাকাজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়।
কারিনা কায়সার ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে।
পারিবারিক সূত্র জানিয়েছে, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে তার লিভার প্রায় অকেজো হয়ে পড়েছিল। অবস্থার অবনতি হলে গত সোমবার (১১ মে) রাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে রাতে তার মৃত্যু হয়। এর আগে ৮ মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে বিদেশে নেওয়া হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত