ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
আর যেন কোনো স্বৈরশাসক পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পুলিশকে জনগণের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরশাসক বা ফ্যাসিবাদী শক্তি পুলিশকে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, স্বাধীনতার সূচনালগ্নে একদিকে চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’ ঘোষণা এবং অন্যদিকে রাজারবাগে পুলিশের প্রতিরোধ বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে নতুন গতি দিয়েছিল।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মার্চে পশ্চিম পাকিস্তান থেকে বিপুলসংখ্যক সেনা ঢাকায় আসার পরও কেন সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্রে রাখা হয়েছিল, সেটি এখনো গবেষণার বিষয় হতে পারে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাদের প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মমর্যাদার প্রতীক। জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ এখন শান্তি ও নিরাপত্তা চায়, আর সেটি নিশ্চিত করতে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। একইসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, বিদেশের মতো দেশের মানুষের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করে সরকার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)