ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শাপলা চত্বর হ'ত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে হাজির হয়ে তিনি এ আগ্রহ জানান।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আলী হায়দার জানান, আদালতের অনুমতি পেলে ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে মামলার বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত আছেন।
তিনি আরও বলেন, আবদুল জলিল মণ্ডল দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তার বয়স ৬০ বছর। শাপলা চত্বরের ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। তবে ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়। পাশাপাশি তার হার্টে সাতটি ব্লক ধরা পড়েছে বলেও আদালতকে জানানো হয় এবং উন্নত চিকিৎসার জন্য তার জামিন আবেদন করা হয়।
তবে ট্রাইব্যুনাল তার স্বাস্থ্য প্রতিবেদনের বিষয়টি পর্যালোচনা করে জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন নয়। এ প্রেক্ষিতে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। শুনানিতে উদাহরণ হিসেবে একজন বিচারপতির প্রসঙ্গও উল্লেখ করা হয়, যিনি হার্টে একাধিক ব্লক থাকা সত্ত্বেও নিয়মিত বিচারকাজ পরিচালনা করছেন বলে বলা হয়।
আবদুল জলিল মণ্ডল পুলিশ বাহিনীতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত