ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইজ্যাকের অভিযোগ মমতার
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এটিকে ‘নির্বাচন হাইজ্যাক’ বলে অভিযোগ করেন। মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। নির্বাচন কমিশন এই নির্বাচন হাইজ্যাক করেছে।”
তিনি গণমাধ্যমের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন। মমতার অভিযোগ, ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই গণমাধ্যমে বিজেপির ২০০-এর বেশি আসন পাওয়ার খবর প্রচার হওয়ায় বিভিন্ন স্থানে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, “বিজেপির লোকজন গণনাকেন্দ্রের ভেতরে ঢুকে মারধর শুরু করে। আমি ১৩ হাজার ভোটে এগিয়ে ছিলাম, আরও বেশি ব্যবধানে এগোনোর কথা ছিল। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তারা গণনাকেন্দ্রে প্রবেশ করে সবকিছু ভাঙচুর করেছে।”
তিনি আরও বলেন, তাকে গণনাকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় এবং গাড়ি আটকে দেওয়া হয়। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান।
সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে এবং মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা ছিল বিতর্কিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত