ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আলজেরিয়ার সমর্থন দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি। রোববার (৩ মে) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতে দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়ার সমর্থন দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা তুলে ধরে বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার আন্দোলন ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণ করেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহযোগিতা, জাহাজ নির্মাণ, তৈরি পোশাক রপ্তানি, শিক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে আলজেরিয়া দূতাবাসের প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি