ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আবারও চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম, আবেদন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ার পর আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আগের নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করে ভোটাররা নিজেদের ভোটার এলাকা স্থানান্তর করতে পারবেন।
একই সঙ্গে অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবাও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এর আগে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকায় গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম বন্ধ রেখেছিল ইসি। তবে নির্বাচন পিছিয়ে যাওয়ায় এই কার্যক্রম আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সরাসরি যেভাবে আবেদন করবেন
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তর করতে আগ্রহীরা উপজেলা/থানা নির্বাচন অফিস এবং রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
এ জন্য আগের নিয়ম অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তরের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই শেষে নিয়ম অনুযায়ী আবেদন নিষ্পত্তি এবং প্রয়োজনীয় তথ্য আপডেট বা ইস্যু করা হবে।
অনলাইনেও চালুর উদ্যোগ
সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবাও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসির চিঠিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে (কারিগরি) ভোটার এলাকা স্থানান্তরের অনলাইন লিংক সচল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। অনলাইন সেবা চালু হলে আবেদনকারীরা অনলাইনের মাধ্যমেও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করতে পারবেন।
ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই শেষে আবেদনটি নিষ্পত্তি করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভোটার সংক্রান্ত তথ্য আপডেট বা ইস্যু করা হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, আবেদন গ্রহণ থেকে শুরু করে যাচাই-বাছাই ও নিষ্পত্তির পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের মাধ্যমেই সম্পন্ন হবে।
ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা ও তদারকির জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আবাসস্থল পরিবর্তন করা ভোটাররা নির্ধারিত নিয়মে সরাসরি আবেদন করতে পারবেন এবং অনলাইন সেবা চালু হলে সেই মাধ্যমেও আবেদন করার সুযোগ পাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল