ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল করা হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনের শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাঠ, অবকাঠামো ও পরীক্ষা কেন্দ্রের অভাবসহ বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকরা তুলে ধরেছেন। এসব সমস্যার সমাধানে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী এখন নিয়মিতভাবে স্কুলে আসতে চায় না, তারা একটি আনন্দঘন শিক্ষাব্যবস্থা প্রত্যাশা করে যা বর্তমান সরকারের শিক্ষা এজেন্ডার গুরুত্বপূর্ণ অংশ। ‘লার্নিং উইথ জয়’ কর্মসূচির মাধ্যমে শিক্ষাকে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারিকুলাম সংস্কার, মিডডে মিলসহ ৪৬টি প্রস্তাবের মধ্যে ২৯টি প্রকল্প ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, ডিসিদের দেওয়া প্রতিটি প্রস্তাবই গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত। সরকার সেগুলো গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। অতীতে এসব প্রস্তাব উপেক্ষিত হলেও বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে