ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুদ্ধের মাঝেও ইরানের জন্য উন্মুক্ত হলো পাকিস্তানের বাণিজ্যিক স্থলপথ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং সমুদ্রবন্দরে অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাওয়ার পথ সুগম হলো।
যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ইরানের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে রয়েছে। এমন সংকটময় সময়ে পাকিস্তানের এই পদক্ষেপকে তেহরানের জন্য একটি বড় ধরনের স্বস্তি ও অর্থনৈতিক লাইফলাইন হিসেবে দেখা হচ্ছে।
তবে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে যে, ইরানকে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্র যে বৈশ্বিক প্রচেষ্টা চালাচ্ছে, পাকিস্তানের এই সিদ্ধান্ত সেই চেষ্টাকে দুর্বল করে দেবে কি না। ইসলামাবাদের এই পদক্ষেপকে কেন্দ্র করে বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
একইসঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষে বর্তমানে ইসলামাবাদের মধ্যস্থতায় যে আলোচনা চলমান রয়েছে, পাকিস্তানের এই বাণিজ্যিক সহযোগিতার ফলে সেই মধ্যস্থতা প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়েও শুরু হয়েছে গভীর বিশ্লেষণ।
বিশ্লেষকদের মতে, যুদ্ধাবস্থার কারণে স্থবির হয়ে পড়া আঞ্চলিক অর্থনীতি সচল রাখতে পাকিস্তানের এই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তবে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান তেহরানকে এই সুবিধা দেওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন কোনো টানাপোড়েন তৈরি হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত