ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
লিমন-বৃষ্টি হত্যায় রুমমেট হিশাম নিয়ে নতুন তথ্য
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ডে অভিযুক্ত রুমমেট হিশাম সালেহ আবুঘারবেইহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে স্থানীয় পুলিশ।
গত ১৬ এপ্রিল ক্যাম্পাস থেকে নিখোঁজ হন দুই শিক্ষার্থী। এরপর থেকেই তাদের সন্ধানে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই এবং স্থানীয় পুলিশ যৌথভাবে অনুসন্ধান চালায় এবং ঘটনাটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে।
তদন্ত সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই আরেক নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।
হিলসবোরো কাউন্টি শেরিফ জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহটি জামিল লিমনের। পরে তদন্তে অগ্রগতি হিসেবে তার রুমমেট হিশামকে হেফাজতে নেয় পুলিশ। এ সময় অভিযানে বিশেষ সোয়াট টিমও অংশ নেয়। পরবর্তীতে তিনি আত্মসমর্পণ করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মরদেহ গোপন করা, প্রমাণ নষ্টের চেষ্টা এবং সহিংসতাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুজনই বাংলাদেশ থেকে আসা পিএইচডি শিক্ষার্থী ছিলেন এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। তাদের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি হয়।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করার পর বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন তার ভাই। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত হিশাম বর্তমানে পুলিশের হেফাজতে থাকলেও তিনি এখনো কোনো তথ্য দিচ্ছেন না। মামলার তদন্ত ও ময়নাতদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)