ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও উৎপাদন কমেনি: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে শিল্প খাতে যে উদ্বেগ রয়েছে, তা নিয়ে আশ্বস্ত করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট থাকলেও দেশের শিল্প উৎপাদন ও রপ্তানিতে এর নেতিবাচক প্রভাব পড়েনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ৫ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের শিল্প খাতকে আরও এগিয়ে নিতে কম জ্বালানি ব্যবহারযোগ্য শিল্প কারখানায় বিনিয়োগের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা মেটাতে এবং সক্ষমতা বাড়াতে এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট নতুন কোনো বিষয় নয়; কয়েক বছর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের ঐতিহ্যবাহী পাট খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে বিদেশ থেকে পাট বীজ আমদানির প্রয়োজন থাকবে না।
তিনি আরও জানান, পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করা, পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে গবেষণা ও কারিগরি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দুই-এক বছরের মধ্যেই এর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত পাট পণ্যের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি