ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
যুদ্ধের উত্তাপ কমায় বাজারে স্থিতিশীলতা
নিজস্ব প্রতিবেদক : আজ ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক অপরিবর্তিত রয়েছে। অপর দুই সূচক সামান্য বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের ডিভিডেন্ড মৌসুম চলছে। ইতিমধ্যে এই তিন খাতের কিছু কোম্পানি সন্তোষজনক ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সঙ্গে এই খাতের কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। এছাড়া, অন্য খাতের কোম্পানিগুলো তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানির প্রকাশিত ইপিএস আগের বছরের তুলনায় বেড়েছে, যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। আর যুদ্ধ পরিস্থিতির উত্তপ্ততা কিছুটা কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে সার্বিক বাজার চিত্রে। বিনিয়োগকারীরা সতর্কতার সঙ্গে লেনদেন করার কারণেই বাজার উর্ধ্বমুখী না হলেও ব্যাপক দরপতন বা ধস ঘটছে না। আগামীতে বাজার আরও ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০০.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯৮.৫৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬.৬৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪.৯৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৮টির দর বেড়েছে, ১৯৯টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৭১ কোটি ৭৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৭ কোটি ৫২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির, কমেছে ১০৩টির এবং পরিবর্তন হয়নি ৩৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩১.৭২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬.৭৩ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা