ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মার্জিন রুলসের সময় বাড়াতে তথ্য চেয়েছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: নতুন মার্জিন বিধিমালা বাস্তবায়ন ঘিরে শেয়ারবাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘মার্জিন রুলস-২০২৫’ কার্যকর করতে সময়সীমা বাড়ানোর আবেদন করায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রবিবার (১২ এপ্রিল) বিএসইসির উপপরিচালক মো. রফিকুন্নবী স্বাক্ষরিত একটি চিঠি ডিবিএ সভাপতির কাছে পাঠানো হয়। এতে মার্জিন রুলস বাস্তবায়নের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে পাঠানো এক চিঠিতে নতুন ‘মার্জিন রুলস-২০২৫’ বাস্তবায়নের জন্য অতিরিক্ত তিন মাস সময় চেয়ে আবেদন জানান।
বিএসইসি থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সময়সীমা বাড়ানোর আবেদনটি কমিশন পর্যালোচনা করেছে। তবে সিদ্ধান্ত গ্রহণের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন। এর মধ্যে রয়েছে—কতজন ব্রোকার কনজারভেটিভ পলিসি অনুসরণ করেছে বা করেনি, কতজন রিস্ক ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে বা করেনি, আরবিসিএ রুলস মেনে চলেছে বা চলেনি এমন ব্রোকারের সংখ্যা, এবং আনরিয়েলাইজড লস বা নেগেটিভ ইক্যুইটির জন্য সময় বৃদ্ধির আবেদন না করা ব্রোকারের সংখ্যা।
সময় বাড়ানোর আবেদনে ডিবিএ জানায়, গত বছরের ১ নভেম্বর মার্জিন রুলস গেজেট আকারে প্রকাশ করা হয় এবং ওই দিন থেকেই ছয় মাস পর এটি কার্যকর হওয়ার সময় নির্ধারণ করা হয়। নতুন বিধিমালায় ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার, বিনিয়োগকারীদের সুরক্ষা বৃদ্ধি এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত যুক্ত করা হয়েছে।
তবে ডিবিএ নেতাদের মতে, নির্ধারিত ছয় মাসের সময়সীমা (৩০ এপ্রিল ২০২৬) এই নতুন বিধিমালার সব শর্ত বাস্তবায়নের জন্য যথেষ্ট নয়। এ কারণে তারা বাস্তবায়নের সময় আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক