ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসি: প্রধানমন্ত্রী

২০২৬ এপ্রিল ০৫ ২১:২৯:২৪

সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের প্রতি সমান ভালোবাসা ও সম্মান দেখানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান মর্যাদার অধিকারী এবং সবাইকে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। ফেডারেশন অব প্রটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের ওই প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয় হলেও দেশ সবার। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে। আগে প্রচলিত ছিল অন্য ধর্মের মানুষ বিএনপিকে ভোট দেয় না, কিন্তু এবারের নির্বাচনে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

পূর্ববর্তী সরকারের সময় দেশের পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের ভোটে দায়িত্ব গ্রহণের সময় বিভিন্ন খাতে ভঙ্গুর অবস্থা ছিল। অর্থনীতি, যোগাযোগসহ অনেক ক্ষেত্রেই পরিস্থিতি এমন ছিল যেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নেওয়া হয়েছে।

এ সময় ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ক্রিস্টোফার এম. অধিকারী। তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির প্রশংসা করেন।

প্রতিনিধিরা জাতীয় সংসদের সংরক্ষিত আসনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের নারী প্রতিনিধি রাখা এবং ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবিও জানান। পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতা করে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শেষে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ইস্টার সানডে উপলক্ষে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।... বিস্তারিত