ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বিভাজন নয়, ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক: সমাজে বিদ্যমান সব ধরনের বিভাজন ও বিদ্বেষকে অতিক্রম করে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে, যা প্রতিহত করা প্রয়োজন।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু মহল সমাজে বিভাজন ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে পুরোপুরি বিদায় জানাতে হবে। তার মতে, মানুষের প্রতি ভালোবাসা ও পারস্পরিক সৌহার্দ্যই হওয়া উচিত সমাজ পরিচালনার মূল শক্তি।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ বহু ধর্মের মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। এই ভূখণ্ডে ইসলাম ধর্মাবলম্বীদের পাশাপাশি সনাতন, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাও সমানভাবে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অতীতে ধর্মকে কেন্দ্র করে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, যা থেকে সবাইকে বেরিয়ে এসে ঐক্যের পথে অগ্রসর হতে হবে।
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের সহযোগিতা ও সমর্থন নিয়ে ভবিষ্যতে একটি সমৃদ্ধ সরকার গঠন করতে চান। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)