ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ধর্মকে পুঁজি করে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ধর্মকে সামনে রেখে সমাজে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য এবং এটিকে নষ্ট করার চেষ্টা সফল হবে না।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তবে দেশের হাজার বছরের ইতিহাসে মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যেই বসবাস করে আসছে এবং ধর্মীয় বিভাজনের কোনো জায়গা নেই।
তিনি আরও বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয় এবং এটিকে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর অংশ করা উচিত নয়। বরং বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য।
কিছু রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কিছু অশুভ শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এমনকি কেউ কেউ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করারও চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।
এ সময় চলমান জ্বালানি সংকটের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিদেশ থেকে দ্রুত জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে।
দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার পরও কিছু মানুষ আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
অনুষ্ঠানের শেষ দিকে রাজনৈতিক প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পেরেছে জনগণের সমর্থনের কারণেই। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সত্য ও ন্যায়ের পথে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি