ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ইস্টার সানডে আজ

২০২৬ এপ্রিল ০৫ ১০:১৫:৫২

ইস্টার সানডে আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন পবিত্র ইস্টার সানডে। যিশুখ্রিস্টের পুনরুত্থানের স্মরণে পালিত এই দিনটি খ্রিস্টধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত হয়।

খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী, গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার তিন দিন পর রোববার যিশু খ্রিস্ট পুনরুত্থান করেন। এই ঘটনাকেই মৃত্যুর ওপর জীবনের বিজয় হিসেবে দেখা হয় এবং তাই ইস্টার সানডে নতুন জীবনের সূচনার প্রতীক হিসেবে পালিত হয়।

খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস হলেও এর পরেই গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয় ইস্টার। গুড ফ্রাইডের পরের রোববারই ইস্টার সানডে পালিত হয়ে থাকে।

ধর্মীয় বিশ্বাসে যিশুর আত্মত্যাগ এবং পুনরুজ্জীবন খ্রিস্টধর্মের মূল ভিত্তি। মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করা এবং সত্য ও ন্যায়ের পথে চলার বার্তাই এই দিবসের মূল শিক্ষা বলে মনে করা হয়।

ইস্টার উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে খ্রিস্টান সম্প্রদায় কয়েকদিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনার আয়োজন করে।

ইস্টারের নির্দিষ্ট কোনো তারিখ নেই। সাধারণত ২১ মার্চের পর প্রথম পূর্ণিমার পরবর্তী রোববার দিনটি ইস্টার সানডে হিসেবে পালন করা হয়। তাই এটি প্রতি বছর ৪ এপ্রিল থেকে ৮ মের মধ্যে যেকোনো দিনে পড়তে পারে।

ধর্মীয় আচার ছাড়াও ইস্টার উপলক্ষে নানা সাংস্কৃতিক আয়োজনও দেখা যায়। এর মধ্যে ‘ইস্টার এগ’ বা রঙিন ডিম বিতরণ বিশেষভাবে জনপ্রিয়। কখনো রঙিন নকশা করা ডিম, আবার কখনো চকোলেট দিয়ে তৈরি ডিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

এছাড়া অনেক জায়গায় ‘ইস্টার বানি’ সেজে শিশুদের মাঝে চকোলেট ডিম বিতরণের ঐতিহ্যও রয়েছে। বিভিন্ন স্থানে ইস্টার এগ নিয়ে মজার খেলাধুলা ও উৎসবের আয়োজন করা হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।... বিস্তারিত