ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জন্মদিনে নিজেকে বিলাসবহুল গাড়ি উপহার অজয়ের
নিজস্ব প্রতিবেদক: জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলতে নিজেকেই বিশেষ উপহার দিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ২ এপ্রিল ৫৬ বছর পূর্ণ করে ৫৭-এ পা রাখা এই তারকা নিজের জন্য কিনেছেন একটি বিলাসবহুল গাড়ি, যা ভক্তদের মধ্যেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জন্মদিন উপলক্ষে একটি মার্সিডিজ বেঞ্জের ভি-ক্লাস মডেলের গাড়ি কিনেছেন তিনি। গাড়িটির আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার সমান।
নতুন এই গাড়ি কেনার মাধ্যমে অজয় দেবগন এখন সেই তালিকায় যুক্ত হলেন, যেখানে রয়েছেন শাহরুখ খান ও হার্দিক পান্ডিয়া-এর মতো তারকারা।
গাড়ির প্রতি বিশেষ আগ্রহের জন্য পরিচিত এই অভিনেতার সংগ্রহে আগেই রয়েছে রোলস-রয়েস কুলিনান, মার্সিডিজ-মেব্যাচ জিএলএস-৬০০, বিএমডব্লিউ এক্স-সেভেন ও বিএমডব্লিউ সেভেন সিরিজের মতো দামী গাড়ি। নতুন সংযোজনের মাধ্যমে তার বিলাসবহুল গ্যারেজ আরও সমৃদ্ধ হলো।
এদিকে জন্মদিনে মজার ঢঙে শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী কাজল। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, কেকের মোমবাতি এখন উদযাপনার চেয়ে আগুনের ঝুঁকির মতো বেশি মনে হচ্ছে এমন রসিকতায় ভক্তদের মন জয় করেন তিনি।
দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন অজয় দেবগন ও কাজল। তাদের সংসারে নিসা ও যুগ নামের দুই সন্তান রয়েছে। বর্তমানে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা; শিগগিরই তাকে ‘গোলমাল ফাইভ’ ও ‘দৃশ্যম থ্রি’ সিনেমায় দেখা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে