ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বকাপের আগে মেসির ঝলক, অপেক্ষায় আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে নিজেদের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে লিওনেল মেসির উজ্জ্বল উপস্থিতি গ্যালারিতে থাকা হাজারো সমর্থকের মনে বাড়তি উচ্ছ্বাস জাগিয়েছে। তবে এত কিছুর পরও বড় প্রশ্ন রয়ে গেছে—আসন্ন বিশ্বকাপে তিনি খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
জাম্বিয়ার বিপক্ষে বড় জয় তুলে নেওয়ার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আবারও মেসির বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন। বুধবারের ম্যাচে পাঁচ গোলের জয়ের পর তিনি জানান, মেসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে পুরো দল।
ইন্টার মায়ামির অধিনায়ক এখনো স্পষ্ট করে জানাননি, তিনি শিরোপা রক্ষার লড়াইয়ে দলকে নেতৃত্ব দেবেন কি না। যদিও আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন—শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকলে মাঠে নামতে পারেন। জাম্বিয়ার বিপক্ষে এক গোল করা ও আরেকটি করানোয় বোঝা গেছে, ফিটনেস নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।
প্রায় চল্লিশে পা দিতে যাওয়া একজন কিংবদন্তিকে আবারও বিশ্বকাপে দেখা, সেটা ভক্তদের জন্য নিঃসন্দেহে বিশেষ কিছু হবে। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, মেসি যদি খেলার সিদ্ধান্ত নেন, সেটি হবে দলের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। তিনি আরও জানান, মেসি যেন স্বাচ্ছন্দ্য নিয়ে খেলতে পারেন, সেজন্য দল সব ধরনের সহায়তা দেবে। বিশ্বকাপ জয়ের পর মেসি এখন অনেকটাই চাপমুক্ত এবং নিজের অভিজ্ঞতা দলকে দিতে আগ্রহী।
ম্যাচে প্রথম গোলটি আসে জুলিয়ান আলভারেজের পা থেকে, যেখানে অ্যাসিস্ট করেন মেসি। পরে নিজেও গোল করে দলের জয়ে অবদান রাখেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি ছিল তার ১১৬তম গোল, আর সব মিলিয়ে ক্যারিয়ারের ৯০২তম। স্কালোনির বিশ্বাস, এভাবেই খেলতে থাকলে মেসি হয়তো ১০০০ গোলের মাইলফলকও স্পর্শ করতে পারেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা