ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
সংগীতশিল্পী বেগম ডালিয়া নওশীন আর নেই
বিনোদন ডেস্ক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী বেগম ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার খালাতো বোন, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
পরিবার সূত্রে জানা যায়, বেগম ডালিয়া নওশীন দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সাদিয়া আফরিন মল্লিক জানান, মাগরিবের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ব্যক্তিগত জীবনে বেগম ডালিয়া নওশীনের দুই ছেলে রয়েছে একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করেন।
নজরুল সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করা এই শিল্পী সংগীতে বিশেষ অবদানের জন্য ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম-এর কন্যা।
শৈশবেই সংগীতচর্চা শুরু করেন তিনি। মাত্র পাঁচ বছর বয়সে সুধীন দাশ-এর কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সংগীত ও নজরুল সংগীতের তালিম নেন। ১৯৭৩ সালে ছায়ানট থেকে সংগীতে পাঁচ বছর মেয়াদি শিক্ষা সম্পন্ন করে সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন কিশোরী। ১৯৭১ সালের এপ্রিলে পরিবারের সঙ্গে কলকাতায় গিয়ে ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র সঙ্গে যুক্ত হন। তাদের দল প্রথমে ‘রূপান্তরের গান’ নামে একটি গীতিনাট্য পরিবেশন করত, যা পরে ‘মুক্তির গান’ নামে পরিচিতি পায়। দেশের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্থানে ঘুরে সংগীত পরিবেশন করেন তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এনসিসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ৩ ও ৪ অক্টোবর পর্যন্ত