ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: সরাসরি লাইভ দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও নেপাল। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে আজ বুধবার (১ এপ্রিল) বিকাল ৪টা ৪৫ মিনিটে এই হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। গত ২০২৪ সালের আসরের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। সেই সুখস্মৃতি ও আত্মবিশ্বাস নিয়েই আজ আবারও নেপালের মুখোমুখি হচ্ছে কোচ মার্ক কক্সের শিষ্যরা। অন্যদিকে, নেপাল এই টুর্নামেন্টে এর আগে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সেমিফাইনালের পথ:
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে বড় জয় এবং শক্তিশালী ভারতের বিপক্ষে ড্র করে রানার্স-আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে শেষ চারে উঠেছে নেপাল। একই টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান।
কোচের রণকৌশল:
ম্যাচের আগের দিন নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। কোচ মার্ক কক্স বলেন, "আমাদের প্রস্তুতি বেশ ভালো। স্কোয়াডের ২২ জন খেলোয়াড়ের ওপরই আমার পূর্ণ আস্থা আছে। আমরা চাই ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করতে, তবে খেলা টাইব্রেকারে গড়ালেও আমরা তার জন্য প্রস্তুত আছি।"
সরাসরি দেখবেন যেভাবে:
ফুটবল প্রেমীরা ইউটিউবে 'Sportzworkz' লিখে সার্চ করলেই সরাসরি এই রোমাঞ্চকর লড়াই উপভোগ করতে পারবেন।
সাফের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেপালকে হারিয়ে বাংলাদেশ কি পারবে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে? তার উত্তর মিলবে আজ বিকেলের মাঠের লড়াইয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে