ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
এএসপি পদে পদোন্নতি পেলেন ৬ পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: পুলিশের ছয়জন পরিদর্শককে (ইনস্পেক্টর) বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি বর্তমানে পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন:
১. মো. আনোয়ারুল আজীম মজুমদার: পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ফেনী।
২. মো. দেলোয়ার হোসেন: পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), টাঙ্গাইল।
৩. সাইফুল ইসলাম: পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ডিএমপি।
৪. শাহ মো. আরিফুর রহমান: পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), সিএমপি।
৫. মো. শহিদুল ইসলাম: পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), চাঁদপুর।
৬. মুকুল হোসেন: পুলিশ পরিদর্শক (সশস্ত্র), দিনাজপুর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তাঁদের যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এই পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের দক্ষ কর্মকর্তাদের বিসিএস পুলিশ ক্যাডারে অন্তর্ভুক্ত করে তাঁদের দায়িত্ব পরিধি আরও বাড়ানো হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য