ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন কাঠামো সংশোধনের দাবি নতুন করে জোরালো হয়েছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। এ লক্ষ্যে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাতের সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে।
গত রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো ওই চিঠিতে সংগঠনটি তাদের দাবি ও সাক্ষাতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও কর্মচারীদের সংকট
চিঠিতে বলা হয়, রাষ্ট্র পরিচালনা ও জনসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা চাপে রয়েছেন। পদোন্নতি বঞ্চনা এবং ব্লক পোস্ট সমস্যাও কর্মচারীদের হতাশা ও অনিশ্চয়তা বাড়িয়েছে।
১১ বছরেও কার্যকর হয়নি নতুন পে স্কেল
সংগঠনটির দাবি, গত ১১ বছরে নিয়ম অনুযায়ী দুটি পে স্কেল বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত কোনোটি কার্যকর হয়নি। এর ফলে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা চরম কষ্টে জীবনযাপন করছেন। প্রশাসনের কার্যকারিতা ও মনোবল বাড়াতে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
সংগঠনের ১০ দফা দাবি
সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি ১০টি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে দ্রুত ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, ব্লক পোস্ট সমস্যার সমাধান, স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, মানসিক কল্যাণ নিশ্চিতকরণ, স্বচ্ছ বদলি ও পদোন্নতি ব্যবস্থা, কার্যকর অভিযোগ নিষ্পত্তি পদ্ধতি চালু, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা।
এছাড়া পোস্টিং ও স্থানান্তর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিবেশ উন্নয়ন ও প্রশাসনের গতিশীলতা ধরে রাখতে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল