×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই

পার্থ হক
পার্থ হক

রিপোর্টার

২০২৬ মার্চ ২৭ ১৩:০২:০১

জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই

পার্থ হক: বিশ্বব্যাপী তরুণদের জন্য ঘরে বসেই আন্তর্জাতিকভাবে কাজ করার বড় সুযোগ নিয়ে এসেছে United Nations। সংস্থাটির অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রাম ২০২৬-এর আবেদন শুরু হয়েছে, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অংশ নিয়ে টেকসই উন্নয়ন কার্যক্রমে যুক্ত হওয়া যাবে।

এই কর্মসূচি পুরোপুরি অনলাইনভিত্তিক এবং এতে অংশ নিতে কোনো ধরনের ফি দিতে হয় না। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাসা থেকেই কাজ করে নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ তৈরি করতে পারবেন। তবে প্রকল্পভেদে আবেদনের শেষ সময় আলাদা হওয়ায় আগ্রহীদের নির্দিষ্ট সময়সীমা দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রোগ্রামটিতে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা অনুযায়ী কাজ বেছে নিতে পারবেন। গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, শিক্ষা, গবেষণা, অ্যাডভোকেসি এমন নানা খাতে কাজের সুযোগ রয়েছে। শুধু ব্যক্তি নয়, বিভিন্ন সরকারি সংস্থা, এনজিও এবং সামাজিক সংগঠনও এই উদ্যোগে যুক্ত হতে পারবে।

সুযোগ-সুবিধা

এই প্রোগ্রামের অন্যতম আকর্ষণ হলো এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং অনলাইনে পরিচালিত। অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন, যা তাদের পেশাগত জীবনে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি, বিভিন্ন প্রকল্প থেকে নিজের পছন্দ ও দক্ষতার সঙ্গে মিল রেখে কাজ নির্বাচন করা যাবে।

এছাড়া অংশগ্রহণকারীরা বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্বজুড়ে সমমনা মানুষের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন। এই অভিজ্ঞতা ভবিষ্যতের চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাড়তি সুবিধা এনে দেবে।

আবেদনের যোগ্যতা

এই প্রোগ্রামে অংশ নিতে কোনো দেশের নাগরিকত্ব, বয়স, লিঙ্গ বা শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট বাধা নেই। ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পার্টনার হিসেবে আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে সংশ্লিষ্টওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদন করতেক্লিক করুন এখানে

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত