ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
স্পোর্টস ডেস্ক: সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ে আজ শক্ত প্রতিপক্ষ ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি লাল-সবুজের জন্য বড় এক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ফিফা র্যাংকিংয়ে দুই দলের অবস্থানের পার্থক্য বিশাল। বর্তমানে ভিয়েতনাম রয়েছে ১০৩ নম্বরে, আর বাংলাদেশ অবস্থান করছে ১৮১ নম্বরে। এই ব্যবধান সত্ত্বেও মাঠে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “ভিয়েতনাম শক্তিশালী দল, ম্যাচটি কঠিন হবে। তবে আমরা উন্নতি করছি এবং ভালো লড়াই করার বিশ্বাস রাখি।”
বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানান, এই ম্যাচের মূল উদ্দেশ্য ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি নেওয়া। তিনি বলেন, “ভিয়েতনামের মতো দলের বিপক্ষে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জিং, তবে এতে আত্মবিশ্বাস বাড়বে।”
অন্যদিকে ভিয়েতনামের কোচ কিম সাং-সিক বাংলাদেশের সাম্প্রতিক উন্নতির প্রশংসা করেছেন। বিশেষ করে হামজা চৌধুরীকে নিয়ে সতর্কতার কথা জানিয়ে তিনি বলেন, তার খেলা বিশ্লেষণ করে পরিকল্পনা করা হয়েছে।
আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকতে পারেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া ও জায়য়ান আহমেদ। মাঝমাঠে সামিত সোম, হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া এবং আক্রমণে ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিন ও ফাহিমদুল ইসলাম।
ম্যাচটি আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। এটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে এবং ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও সম্প্রচার করা হবে।
সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে